তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন
তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন
তালা প্রতিনিধি:
“সমবায় অর্থায়ন : কোলাহলপূর্ন বিশ্বে এক অবিচল সংকেত” – প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বেসরকারি সংস্থা কারিতাস এর আইডিপিডিসি প্রকল্পের অধিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক আলোচনা সভা উপজেলার মহান্দি সেভসোল চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কারিতাস’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ফেডারেশন’র কোষাধ্যক্ষ পূর্ণিমা সরকার, লিটন সেন, পার্ব্বতি দাস, সাবিত্রী দাস,অরুনা দাস, ঋতু দাস, বিশ্বনাথ সরকার ও শৈলন্দ্র নাথ দাস প্রমুখ।
সভায় বলা হয়, শেয়ার সদস্যদের জন্য ক্রেডিট ইউনিয়ন অধিক লাভজনক, নিরাপদ এবং দারিদ্র বিমোচনের হাতিয়ার। এজন্য ক্রেডিট ইউনিয়নের সাথে সম্পৃক্ত হবার জন্য সকলকে উদ্ভুদ্ধ করা হয় এবং সচেতনতা বৃদ্ধিতে সুবিধাসমূহ উপস্থাপন করা হয়। একই সাথে শেয়ার সঞ্চয় জমা, জমানো টাকা দিয়ে ব্যবসা ও ঋন কার্যক্রম পরিচালনার কথা বলা হয়।

Leave a Reply