ঢাকাThursday , 15 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে সরকার প্রদত্ত অনুদানের চালের ডিও হস্তান্তর

Majharul islam ঢাকা
আপডেট: 15 October 2026, 23:16

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে সরকার প্রদত্ত অনুদানের চালের ডিও হস্তান্তর

সমীর রায়, আশাশুনি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আশাশুনির ১০৬টি পূজামণ্ডপে সরকারি অনুদানের ৬৩ টন ৬০০ কেজি চালের ডিও (ডেলিভারি অর্ডার) মন্দির কমিটির সভাপতি/সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় মিলনায়তনে ডিও হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার ডিও হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করে বলেন, “আমাদের সম্পর্কে আপনাদের মধ্যে একটি নেতিবাচক ধারণা প্রচার করা হয়ে থাকে, যা সম্পূর্ণ অমূলক। পৃথিবীতে নারী-পুরুষ নির্বিশেষে আমরা সবাই মানুষ এবং পরস্পরের ভাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। দেশ ও রাষ্ট্রের উন্নয়নে সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায়ও আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, ইতোমধ্যে তাঁর মাধ্যমে উপজেলার বিভিন্ন মন্দির ও শ্মশানের উন্নয়নে ৫২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার ও আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির নুরুল আফছার মুর্তজা, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি তুষার কান্তি বোস এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান।
একই স্থানে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী আলাউদ্দীন। এ সময় উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন দুটি পূজা মণ্ডপের কমিটির সভাপতির হাতে চালের ডিও তুলে দেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভিএসএল প্রশিক্ষণ

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com