ঢাকাThursday , 15 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

Majharul islam ঢাকা
আপডেট: 15 October 2026, 23:18

আশাশুনিতে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ধর্ষণ মামলার আসামিসহ বিভিন্ন মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি হিসেবে পরিচিত আশাশুনির বালিয়াপুর গ্রামের মৃত ছৈলুদ্দীন সরদারের ছেলে মো. জলিল সরদার (৬৪)। তাঁর বিরুদ্ধে ২১ জুন ২০২৬ তারিখে আশাশুনি থানায় সন্ত্রাসবিরোধী আইনের দায়ের করা ২২ নং মামলা রয়েছে।
একই দিনে পি.ডি. নং-২৬৮/২৫ মামলায় তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামি বেউলা গ্রামের মো. শাহাজান আলীর ছেলে মো. রায়হানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে ১৪ অক্টোবর দায়ের করা আশাশুনি থানার ১৫ নং মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(খ) ধারায় উত্তর চাপড়া গ্রামের মো. জেনারুল সরদারের ছেলে মো. আল আমিন (২৪)কে গ্রেপ্তার করা ছাড়াও সিআর ৩৩০/২৬ নং মামলার আসামি আশাশুনি সদরের আব্দুল মজিদ পিতা মৃত মো. জাকাত আলীকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ভিএসএল প্রশিক্ষণ

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com