ঢাকাSaturday , 3 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বাক্ষর জালিয়াতি করে রাস্তার ইট আত্মসাতের মিথ্যা অভিযোগ!

Majharul islam ঢাকা
আপডেট: 3 October 2026, 20:02

আশাশুনিতে স্বাক্ষর জালিয়াতি করে রাস্তার ইট আত্মসাতের মিথ্যা অভিযোগ!

আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে স্বাক্ষর জালিয়াতি ও ভুল বুঝিয়ে রাস্তার ইট আত্মসাতের অভিযোগ করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন দুই গ্রামের মানুষ।
ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের হাঁসখালি গ্রামে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত কয়েক দিন আগে হাঁসখালি ব্রীজ থেকে গাইয়াখালি বৈদ্য বাড়ি পর্যন্ত ১ কি.মি. ইটের সোলিং রাস্তার প্রায় ৫০ হাজার ইট তুলে আত্মসাৎ করা হয়েছে দাবি করে হাঁসখালী গ্রামের বৈদ্যনাথ মন্ডল, ধর্ম দাস মণ্ডল, রবীন্দ্রনাথ বাইন, ধ্রুব মণ্ডল, নরেশ চন্দ্র রায় সহ অর্ধশতাধিক ব্যক্তি স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মঙ্গল চন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
কিন্তু ওই আবেদনের ১ম সারিতে স্বাক্ষরকারী ৫ জনের সাথে কথা বলতেই আসল ঘটনা বেরিয়ে এসেছে। বৈদ্যনাথ মন্ডল সহ প্রথম ৪ জন বলেন কোন আবেদনেই আমরা স্বাক্ষর করিনি। আমাদের নাম ব্যবহার করে মঙ্গল মেম্বারকে হয়রানি করা হয়েছে। নরেশ চন্দ্র রায় বলেন কয়েকদিন আগে আমরা একটি দোকানে কেরাম বোর্ড খেলছিলাম, হাঁসখালি ব্রীজ থেকে গোসাইয়ের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ মিটার রাস্তা সংস্কারের আবেদন করা হয়েছে বলে আমাকে স্বাক্ষর দিতে বললে আমি দিয়েছি। কিন্তু এখন দেখছি ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
উপরোক্ত ব্যক্তিরা জানান, প্রকৃত পক্ষে, ওই রাস্তাটি সংস্কারের জন্য তৎকালীন ইউএনও কৃষ্ণা রায় ও প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার ২০২৪-২৫ অর্থ বছরে ২ লক্ষ টাকার এডিপি বরাদ্দ দিয়েছিলেন। কাজের জন্য ইট তোলা শুরু হলে কিছু দিন পর (৫ আগস্ট পরবর্তী সময়) হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। তখন মেম্বার মঙ্গল চন্দ্র সরকার কিছু ইট নিয়ে জনস্বার্থে হাঁসখালি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি সংস্কার করেন। বাকি ইট পার্শ্ববর্তী বাড়িতেই রয়ে গেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেম্বারকে হেয় প্রতিপন্ন করতে তার প্রতিপক্ষের লোকজন এসব প্রোপাগান্ডা চালাচ্ছে। সরজমিনে তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।
বরাদ্দ প্রাপ্ত রাস্তাটির কাজ অবিলম্বে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন গাইয়াখালী ও হাঁসখালি গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পদ্মপুকুরে বেড়িবাঁধের বড় ঝুঁকি অবৈধ ‘নাইনটি’, হুমকির মুখে জনপদ

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com