ঢাকাSaturday , 3 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অন্যের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

Majharul islam ঢাকা
আপডেট: 3 October 2026, 19:36

সাতক্ষীরায় অন্যের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

মনিরুজ্জামান মনি :

সাতক্ষীরায় চায়ের দোকানে পাঁচ টাকার চায়ের দাম ১০ টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চায়ের দোকানের কর্মচারী বাপী আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড় এলাকায় রবিউলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাটিয়া এলাকার বাসিন্দা। তিনি রুচিরা বেকারির স্বত্বাধিকারী আব্দুর গফুর খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জাকারিয়া ওই চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় চায়ের দাম নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে দোকানির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকেরা দোকানির ওপর চড়াও হলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন জাকারিয়া। দোকানিকে রক্ষা করতে এগিয়ে গেলে ক্ষুব্ধ যুবকেরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় দোকানের কর্মচারী বাপীও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় জাকারিয়া ও বাপীকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইটাগাছা এলাকার মুহিদ হাসান বনি নামের এক যুবককে আটক করা হয়েছে। চায়ের দোকানের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পদ্মপুকুরে বেড়িবাঁধের বড় ঝুঁকি অবৈধ ‘নাইনটি’, হুমকির মুখে জনপদ

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com