ঢাকাSaturday , 3 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মাদক ব্যবসায়ী আটক

Majharul islam ঢাকা
আপডেট: 3 October 2026, 19:31

দেবহাটায় মাদক ব্যবসায়ী আটক

কুলিয়া (দেবহাট) প্রতিনিধি :
দেবহাটায় এসআরবি এর অভিযানে প্রায় ৭শত বোতল উইনকেরেক্স মাদকসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এবিষয়ে এসআরবি-৬ এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে দেবহাটা থানায় ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ- ০৩/১০/২৬ ইং। মামলার এজাহার মতে জানা গেছে, এসআরবি এর একটি আভিজানিক দল শুক্রবার ২ অক্টোবর রাত ৯টার দিকে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিন কুলিয়া গ্রামের জনৈক ফাতেমা খাতুনের ঘরের পাশে অভিযান পরিচালনা করে ৬শত ৯৬ বোতল ভারতীয় উইনকেরেক্স মাদক উদ্ধার করে। এসময় দক্ষিণ কুলিয়া গ্রামের ফাতেমা খাতুন (৪৮), স্বামী- রবিউল ইসলামকে গ্রেফতার করে। পরে এসআরবির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও একই গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৩) কে আসামী করে দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করেছেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে এঘটনায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পদ্মপুকুরে বেড়িবাঁধের বড় ঝুঁকি অবৈধ ‘নাইনটি’, হুমকির মুখে জনপদ

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com