ঢাকাMonday , 21 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় শিক্ষকদের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর মতবিনিময়

Majharul islam ঢাকা
আপডেট: 21 September 2026, 21:22

পাইকগাছায় শিক্ষকদের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর মতবিনিময়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপদ মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও আসলাম পারভেজ।

মতবিনিময় সভায় শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা নিয়ে মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন শিক্ষক বিএম আক্তার হোসেন, অলোক মৃধা, পঙ্কজ কুমার বাইন, বিথীকা ইজারাদার, চন্দনা সরদার, অধীর কৃষ্ণ মণ্ডল, বিষ্ণুপদ সরকার, নাজমুল হক, মাসুদা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

মতবিনিময় সভায় সোলাদানা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com