আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের ইনসেফশন মিটিং
আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের ইনসেফশন মিটিং
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে নারী অগ্রগতি প্রকল্পের প্রজেক্ট ইনসেফশান মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ মিটিং অনুষ্ঠিত হয়।
উইমেন পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফান্ড (ডব্লিউপিএইচএফ) এর অর্থায়নে ও ইউএন উইমেন বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ এর আয়োজনে অবহিতকরণ সভায় প্রজেক্টের কমিউনিকেশন ফর অ্যাডভোকসী অফিসার মার্জুবা আফরা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য বর্ণনা করেন।
নারীর নেতৃত্বে শান্তি ও দুর্যোগের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ওয়াইএফসি-বিডি ও ইয়ুথ গ্লোবাল চালাচ্ছে “নারী অগ্রগতি” প্রকল্প। নারী অগ্রগতি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও দক্ষতা, পিস সার্কেল ও সংযোগ, সচেতনতা ও সমর্থন এবং শেখা ও নীতি সুপারিশ এর মত কার্যক্রম বাস্তবায়নে কাজ করা হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, এনজিও বারসিক প্রতিনিধি গাজী আসাদ, ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি দীপ রঞ্জন বিশ্বাস, অংশ গ্রহনকারীদের মধ্যে জহির আলিম, পবিত্র সরকার, মিনতি সরকার, রাবেয়া সুলতানা, সুমিত্রা বিশ্বাস, আসমা সুলতানা প্রমুখ।

Leave a Reply