ঢাকাSaturday , 15 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধান মন্ত্রীর নির্দেশে ২শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ


April 15, 2023 10:39 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের মাঝে ঈদ উপহার বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকালে শহরের সুলতানপুর মল্লিক বাড়ির সামনে সুলতানপুর বড় বাজার শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সুলতানপুর াড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, মোটরসাইকেল চালক সমিতির সেক্রেটারী মো. সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাকিম গাজী ও মো. আব্দুর রহিম বাবু’র পুত্র মো. আরাফাত হোসেন প্রমুখ। এসময় সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ও সুলতানপুর বড় বাজার শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু’র সার্বিক ব্যবস্থাপনায় ২০০জন মানুষের মাঝে ঈদ উপহার শাড়ী, লুঙ্গি ও থ্রীপিচ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সীমান্ত কলেজের প্রভাষক শাহাজান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।