সাতক্ষীরা কমিউনিটির স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরা কমিউনিটির স্বেচ্ছাসেবীদের পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সরকারি কলেজ মাঠসংলগ্ন জামে মসজিদ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ‘সাতক্ষীরা কমিউনিটি স্বেচ্ছাসেবী বৃন্দ’।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনটির সভাপতি উম্মে ফুয়ারা রানির নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় এ অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের সদস্যরা দীর্ঘ সময় ধরে মসজিদসংলগ্ন বসার স্থান ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাতক্ষীরা শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

Leave a Reply