ঢাকাSaturday , 15 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইঞ্জিনভ্যান উল্টে চালক নিহত


April 15, 2023 10:53 pm
Link Copied!

 নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে রড বোঝাই ইঞ্জিনভ্যান উল্টে কবির হোসেন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে নাজিমগঞ্জ-রতনপুর সড়কের আতাপুর নামক স্থানে। নিহত ওই চালক উপজেলার শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে।

মথুরেশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন জানান, ইঞ্জিন ভ্যান চালক নাজিমগঞ্জ থেকে রড বোঝাই করে গোয়ালপোতার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে নাজিমগঞ্জ রতনপুর সড়কের আতাপুর নামক স্থানে ইঞ্জিন ভ্যানের টায়ার বাস্ট হয়ে ভ্যানটি উল্টে চালক ভ্যানের নিচে চাপা পড়ে।

ওই সময় স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক মৃত্যুবরণ করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।