ঢাকাThursday , 13 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ


April 13, 2023 10:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ২ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ।

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর অন্যতম সদস্য নেভাল কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম ও প্রতিবন্ধী সাগর দাসকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারি পরিচালক মো. রোকনূজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।