ঢাকাThursday , 13 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় মাদক ব্যবসায়ী আটক


April 13, 2023 11:13 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সকালে তার বাড়ি থেকে গাঁজা গাছ’সহ তাকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, এসআই সঞ্জিত কুমার বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি গ্রামের মোঃ সবুর গাজীর ছেলে মনজুরুল গাজীকে নিজ বাড়ির উঠানের কোনায় ২টি গাঁজা চাষ করায়, গাছসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

আটক ব্যক্তির নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসপি স্যারের নির্দেশেক্রমে বিশেষ অভিযানের অংশ হিসেবে আসামিকে গাঁজা গাছসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।