ঢাকাMonday , 10 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বাংলা নববর্ষ ও মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


April 10, 2023 11:06 pm
Link Copied!

মোস্তফা কামালঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলা ১৪৩০ নববর্ষ উদযাপন ও ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০এপ্রিল( সোমবার ) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদ-উজ-জামান সাইদ, শ্যামনগর থানা ওসি (তদন্ত) হাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। রমজানের পবিত্রতা বজায় রেখে সরকারি নির্দেশনায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যাকাত ফান্ডে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং অন্যদের কে এ ফান্ডে যাকাত প্রদানে উৎসাহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।