ঢাকাMonday , 10 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ সাকী’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার মজলিশ


April 10, 2023 11:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ কামাল বখত সাকী’র ২৪ তম মৃত্যু দিবসে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কালিগঞ্জে খতমে কুরআন, মিলাদ, স্মৃতিচারণ ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ কামাল বখত স্মৃতি সংসদ এর সভাপতি বে-নজির তোহ্ফা ও সাধারণ সম্পাদক বে-নজির রীশতা’র আয়োজনে সোমবার (১০ এপ্রিল) এ মজলিশ অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় মজলিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক।
অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টুর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, জেলা পরিষদ সদস্য ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংবাদিক হাবিবুল্লাহ বাহারসহ সর্বস্তরের জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।