ঢাকাMonday , 10 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুই হাজার কেজি চিংড়ি বিনষ্ট: ১২জনের জেল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 April 2023, 23:45

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ২ হাজার কেজি চিংড়ি বিনষ্ট ও ১২জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত এ সাজা প্রদান করে। সাজাপ্রাপ্তরা হলেন, মাসুম বিল্লাহ, মহিন হোসেন, মিজানুর রহমান, সুরুজ আলী, মন্টু সরকার, বাবু হোসেন, রফিক গাজীসহ ১২ জনকে এ সাজা প্রদান করা হয়।

এর আগে সাতক্ষীরার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কেজি পুশকৃত চিংড়ি মাছ জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার আশরাফুল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। এসময় সেখানে র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১২জন চিংড়ি ব্যবসায়ীকে ১৫ দিন থেকে ৩ মাসের কারাদÐ প্রদান করা হয়েছে। তারা প্রতিদিন চিংড়িতে জেলি পুশ করে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com