ঢাকাSunday , 9 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেকের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি’র গভীর শোক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 April 2023, 22:44

নিজস্ব প্রতিনিধি : অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রবিবার (৯ এপ্রিল) সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক ইন্তেকাল করেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “আমি মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতি একজন বীর সন্তানকে হারাল। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে তার নিজ গ্রাম শহরের মধ্য কাটিয়াসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *