ঢাকাSaturday , 8 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘোনা ও শিবপুর ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ


April 8, 2023 10:20 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে রমজানে মাস ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা সদরের ঘোনা ও শিবপুর ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সদরের ঘোনা ও শিবপুর ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। এসময় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও রোজাদাররা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ইফতার পেয়ে বেজায় খুশি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবির জন্য মন খুলে দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. ফজলুর রহমান মোশা, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ঘোনা ইউপি সদস্য মোতাছিম বিল্লাহ ও পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুর মনোয়ার হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।