Sunday, 6 September 2026

বেনাপোল পোর্ট থানায পুলিশের অভিযানে ১৪ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 April 2023, 22:22

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদকসহ ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে পোর্ট থানার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীরা হলো, রানা (২২), পিতা- হারুনার রশিদ, সাং-বালুন্ডা (উত্তরপাড়া), সামছুর রহমান শম্পা (৪৯), পিতা-মৃত তনু মোড়ল, সাং-গাজীপুর (পশ্চিমপাড়া), আক্তার হোসেন বুনো আক্তার(২৫), পিতা-অহিদুল্লাহ বল্টু, সাং-সাদিপুর, বেল্লাল, পিতা- জিয়াউর রহমান, সাং-দৌলতপুর (বিজিবি ক্যাম্পের পার্শ্বে), আনিচুর রহমান (৪৫), পিতা-শামসুদ্দীন মোড়ল, গ্রাম-সরবাংহুদা, ইনছান আলী, পিতা-মৃত মোসলেম আলী, সাং-গাতীপাড়া, হনুফা বেগম (৫০), স্বামীঃ সোহরাব হাওলাদার, সাং-ভবেরবেড় (মধ্যপাড়া), ময়েন উদ্দিন (১৮), পিতা-মোঃ শুকুর আলী, সাং-ভবেরবেড় (সরোয়ার এর বাড়ির পার্শ্বে), ইমরান হোসেন (২৪), পিতা-আইয়ুব আলী, গ্রাম-ভবেরবেড়, রহমত (৪৮), পিতা-সামসুর রহমান সন্তোষ, সাং-কাগমারী, আঃ হাকিম (৫৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-ছোট আঁচড়া, আসলাম মোল্যা (৩৮) পিং কাদের মোল্যা সাং ভবেররবেড় সর্ব থানা- বেনাপোল পোর্ট।
মাদক সহ গ্রেফতারকৃতরা হলো, আবু বকর সিদ্দিক(২৫), পিং ইউসুফ আলী, সাং-বড়আঁচড়া ও জাহিদ হাসান (৩৫), পিতা- ইসমাইল মোড়ল, সাং- দক্ষিন বারপোতা, উভয় থানা বেনাপোল সর্ব জেলা- যশোর।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে, এমন খবরে, থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, মাদক বেচাকেনার অপরাধে ২০ পিচ ইয়াবা সহ আবু বকরকে ও ২৫০ গ্রাম গাঁজাসহ জাহিদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *