ঢাকাFriday , 7 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় বেতনা নদী খননের মাটি বিক্রির অভিযোগ


April 7, 2023 10:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বুধহাটা খেয়াঘাট থেকে নওয়াপাড়া শ্মশানঘাট পর্যন্ত বেতনা নদী খননের মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকার মানুষের মনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, কাজের সাথে জড়িত জাকির হোসেন প্রতিদিন রাতে ও দিনে মাটি বিক্রি করছে। ট্রলি ও ভ্যানযোগে মাটি ক্রেতারা নিয়ে যাচ্ছে। এতে তিনি লক্ষ লক্ষ টাকার অর্থ হাতিয়ে নিচ্ছে।

এছাড়া অনেকের কাছ থেকে মাটি দেওয়ার চুক্তিতে ২০/৩০ হাজার টাকা অগ্রিম নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যক্তি জানান, তারা একটি সিন্ডিকেট তৈরি করে দেদারছে মাটি বিক্রি করছে। স্থানীয়দের অভিযোগসূত্রে একজন সাংবাদিক শুক্রবার সকাল ৭ টায় সরেজমিনে গিয়ে দেখেন ১০/১২ টি ট্রলি মাটি বহনের কাজে ব্যস্ত। ট্রলির লোকজন জানায় আজকে তারা একজন সরকারি কর্মকর্তার ড্রাইভারের মাটি পরিবহন করছেন। এসময় নদী খননের দায়িত্বে থাকা জাকিরের সাথে কথা বলতে গেলে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয় খোকন জানান, আমি বাঁধা দিলেও আমার কথা শুনছেনা।

ঘটনাস্থানে উপস্থিত থাকা বুধহাটা ওয়ার্ডের মেম্বর ফিরোজ হোসেন জানান, বুধহাটা খেয়াঘাট থেকে নওয়াপাড়া শ্মশানঘাট পর্যন্ত লক্ষ টাকার মাটি বিক্রি করেছে জাকির। কোথাও কোন মাটি নেই। আমি যার কাছে জিজ্ঞাসা করি বলে জাকির বিক্রি করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সাথে কথা বললে জানান, আমি ব্যবস্থা নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।