কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে আমাদী বাজার থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের রউফ সরদারে পুত্র সেলিম সরদার (২০) ও আমাদী গ্রামের হারান সরকারে পুত্র বিদ্যুৎ সরকার (২১)। কয়রা থানার অফিসার ইনচার্জ এবি.এম.এস দোহা (বিপিএম) বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
