ঢাকাThursday , 6 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক


April 6, 2023 10:26 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার হাজরাকাটি ও পৌরসভার সরল গ্রামের কদমতলার মোড় থেকে পৃথক অভিযানে দুজনকে গাঁজাসহ আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার হাজরাকাঠি গ্রামের মৃত রহিম সরদারের ছেলে ইউসুফ আলী সরদারকে ৫০ গ্রাম গাজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অপরদিকে উপজেলার দরগামহলর শেখ মনিরের ছেলে মোঃ আল-আমীন হোসেনকে বুধবার দুপুর ১টার দিকে সরল গ্রামের কদমতলার মোড় থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক দুজনেরই নামে পাইকগাছা থানায় মাদক আইনে মামলা হয়েছে। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।