ঢাকাSaturday , 1 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ৫০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক চোরাচালানকারি আটক


April 1, 2023 10:17 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই ব্যাক্তিকে মাদক সহ আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে তাদের দুই জনকে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলো, বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের নুর ইসলামের ছেলে, মোঃ ফারুক হোসেন (৪০) ও বেনাপোল গাতিপাড়া গ্রামের জমির হোসেন ছেলে, মোঃ মোমিনুর রহমান (২১)।

পুলিশ জানান, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে পোর্টথানা এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফারুক হোসেনের কাছ থেকে ৫০ (পঞ্চাশ) বোতল ভারতীয় ফেন্সিডিল ও মোমিনুর রহমানের কাছ থেকে ২৫০ (দুই শত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষযয়টি নিশ্চিত করে বলেন, আটকৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।