ঢাকাSaturday , 1 April 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


April 1, 2023 10:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ১৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারের দুর্গা মন্দিরের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শেখ নাসিম হাসান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাধঘাটা গ্রামের শেখ জহিরুল আলমের ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শেখ নাসিম হাসানকে কৃষ্ণনগর বাজারের দুর্গামন্দিরের সামনে থেকে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সহকারী উপপরিদর্শক সৈয়দ আজিমুজ্জামান বাদি হয়ে শনিবার মাদক আইনে মামলা (১নং) দায়ের করেছেন। তাকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।