ঢাকাFriday , 31 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 March 2023, 22:30

জি এম মাছুম বিল্লাহ (শ্যামনগর) সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামনগর কোস্টগার্ডের অভিযানে
২টি একনলা বন্দুক, ১টি চারনলা বন্দুক, ২রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ১ জন ডাকাত সদস্যকে আটক করেছে। আটককৃতরা ব্যক্তি হলেন,গাবুরা ইউনিয়নের লিয়াকত গাজীর ছেলে আজিজুল হক (২৭)। তথ্য সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৩১ মার্চ আনুমানিক রাত ২টার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলা পার্শ্বেমারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানিক দল ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ২টি একনলা বন্দুক, ১ টি চারনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি দেশীয় দাঁ ও ১ টি রডসহ আজিজুল হককে আটক করে। আটককৃত আজিজুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল জানান। এছাড়া বিভিন্ন সময় সে সুন্দরবনে ডাকাতি করত বলে জানিয়েছেন। আটককৃত ব্যাক্তি ও জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোষ্টগার্ড কর্তৃপক্ষ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল আটককৃত আসামী ও জব্দকৃত আগ্নেয়াস্ত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ড কর্তৃক একজন আসামি ও তার নিকট থেকে উদ্ধারকৃত অস্ত্র জমা দেয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com