ঢাকাFriday , 31 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ৫ দোকানদারকে জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 March 2023, 22:22

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অভিযানে ৫ দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। চলছে “পবিত্র রমজান” মাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বাজার নজরদারীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট ) নারায়ণ চন্দ্র পাল ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় দাম বেশি রাখা, মূল্য তালিকা না টাঙানো, মেয়াদ উত্তীর্ণ মাল দোকানে রাখাসহ অপরিষ্কার ভাবে দোকানের মাল এলোমেলো রাখার দায়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৫১, ৫২ ও ৫৩ ধারায় শার্শা বাজারের ৫ ব্যবসায়ীকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ম্যাজিস্ট্রেট) নারায়ণ চন্দ্র পাল জানান, পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং এর সময় বিভিন্ন অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *