ঢাকাFriday , 31 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরার মিলনের ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার


March 31, 2023 10:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের উদ্যোগে গ্রামীণ ইটসোলিং রাস্তা সংস্কার শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে এ কাজ শুরু হয়। ভোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভোক্ত মাস্টারের বাড়ি হতে আনছার আলীর বাড়ি পর্যন্ত ১ কিলো মিটার সড়ক সংস্কারের এ উদ্যোগ গ্রহণ করেছেন। অতি ব্যস্ত গ্রামীন সড়কটি বর্ষা মৌসুমে নষ্ট হওয়ায় দারুন কষ্ট ভোগ করছিলেন সর্বস্তরের মানুষ।

আর তাই আমদানি-রপ্তানিকারক, সাধারণ মানুষের কথা ভেবে এ উদ্যোগ করেন তিনি। ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দেখেছি এই সড়কটি দিয়ে যানবহন ও মানুষের পথচলতে খুবই কষ্ট হয়। সড়কটি দিয়ে চলাচলে প্রতিদিন মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই আমি নিজ উদ্যোগে নষ্ট হওয়া সড়কটি সংস্কার করছি। যাতে মানুষের চলাচলে কষ্ট না পাওয়া লাগে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।