ঢাকাFriday , 31 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহর ইউনিয়নে এতিমখানাসহ বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ইফতার বিতরণ


March 31, 2023 10:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ধুলিহর ইউনিয়নে এতিমখানাসহ বিভিন্ন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সদরের ধুলিহর ইউনিয়নের সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হয়।

এসময় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ও রোজাদাররা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ইফতার পেয়ে বেজায় খুশি হয়ে তাঁর জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা মৎস্যজীবীলীগের সভাপতি মীর শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ও পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নুর মনোয়ারসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।