ঢাকাThursday , 30 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজানে শাল্যে মাছখোলাসহ বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ইফতার বিতরণ


March 30, 2023 10:37 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে রমজানে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে মাছখোলা এলাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে রোজাদারদের হাতে ইফতার তুলে দেওয়া হয়।এসময় পথচারী রোজাদাররা বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে ইফতার পেয়ে বেজায় খুশি হয়ে তাঁর জন্য দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহছান হাবীব অয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাবেক ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন ও পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নুর মনোয়ারসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।