ঢাকাThursday , 30 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইসলামী ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 March 2023, 23:22

নিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরার কালিগঞ্জ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় শাখা কার্যালয়ে “সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে কালিগঞ্জ শাখার ভিপি ও শাখা প্রধান নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন অত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপারেশন আজগার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইবাদ আলী, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে ব্যাংকের গ্রাহক, সুধী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *