ঢাকাThursday , 30 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় এলোপাতাড়ি পিটিয়ে টাকা ছিনতাই করার অভিযোগ


March 30, 2023 10:44 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার বড় খোরদো গ্রামের মিল্টন গাজীর ছেলে তাসিম গাজী ও শহিদুল গাজীর ছেলে আসাদুল গাজীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সুত্র জানায়, গত বুধবার তাসিম গাজী দেয়াড়া গ্রামের মামার বাড়ী থেকে রাতে দাওয়াত খেয়ে বিদেশ যাওয়ার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে বাড়ীতে ফিরে আসার পথে খোরদো গ্রামের তালশারী নামক স্থান থেকে রাত সাড়ে ১১ টার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা পেছন থেকে রড দিয়ে পিটিয়ে আহত করে পকেটে থাকা নগদ টাকা ও হাতে থাকা একটি সোনার আংটি খুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপর তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুইজনকে ভর্তি করে।

আহত তাসিম গাজীর হাতে বড় ধরনের ক্ষত লক্ষ করা গেছে। আহত আসাদুল জানান, আমাদেরকে আহত করে খোরদো গ্রামের তরিকুল সরদার, ঈমন সরদার ও সোজা গাজীকে আমরা দৌড়াইয়া পালাতে দেখতে পায়। এ ব্যাপারে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল বলে জানান তার স্বজনেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।