ঢাকাWednesday , 29 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজির ৪০টি স্যালোমেশিন বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 March 2023, 22:36

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বুধবার সকাল ১০ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি) এর আওতায় সি আই জি চাষিদের মাঝে ৪০ টি স্যালোমেশিন বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্যালোমেশিনগুলো চাষিদের মাঝে বিতরণ করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু সুলতান, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার (এনএটিপি-২), সুমন কুমার সেন, ক্ষেত্র সহকারী, (এনএটিপি-২), নিলাদ্রী শেখর সরদার, পিও অফিস ম্যানেজার (এনএটিপি-২), শেখ রবিউল ইসলাম, অফিস সহায়ক, উপকারভোগী চাষিরা ও অফিসের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *