ঢাকাTuesday , 28 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ ও দেবহাটার ২০ জন দলিত নারীকে সেলাই মেশিন প্রদান


March 28, 2023 10:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটার ২০ জন দলিত নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হোক পেশাগত বৈষম্য নিরসনের হাতিয়ার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ’র আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সেলাই মেশিন প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন নাগকির উদ্যোগ’র প্রধান নির্বাহী জাকির হোসেন।
সংস্থার বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ রহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন, কালিগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার হেমেন্দ্রনাথ মন্ডল, বেসরকারি সংস্থা মিডা’র নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।