ঢাকাTuesday , 28 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শিশু ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 March 2023, 22:20

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শিশু ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রকালী এলাকায় ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ভদ্রকালী গ্রামের মৃত বক্স কারিগরের ছেলে অভিযুক্ত আজিজুল কারিগরের একটি মুদি দোকান রয়েছে।

ভুক্তভোগী ওই শিশু গত সোমবার অভিযুক্ত আজিজুলের দোকানে খাবার কিনতে যায়।
ওই সময়ে শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ চেষ্টা চালায় আজিজুল।
এক পর্যায়ে ওই শিশু চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় অভিযুক্ত আজিজুল।
বিষয়টি জানাজানি হওয়ার ভুক্তভোগীর পরিবার প্রতিবাদ করলে অভিযুক্ত আজিজুল ও তার চাচা সুরুজ উল্টো ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যদের লাঞ্চিত করে।

এঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের দেওয়া মামলা রেকর্ড হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *