ঢাকাTuesday , 28 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


March 28, 2023 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুকুরে ডুবে মধুমিতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নলতা ইউনিয়নের কাজলা এলাকার তিলক বিশ্বাসের মেয়ে। সূত্র জানান, নিহত ওই শিশু তার মা মাধুবি পালের সাথে নানার বাড়িতে থাকতো।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে মা মাধুবি পাল শিশু মধুমিতাকে সাথে নিয়ে পুকুরে গোসল করতে যায়। ওই সময়ে প্রকৃতিরডাক পেয়ে শিশুটিকে ঘাটে রেখে শিশুটির মা উপরে আসে। সেই সময়ে শিশু মধুমিতা পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা শিশুটির মৃতদেহ উদ্ধার করে। তবে নিহতের বাবা তিলক বিশ্বাসের দাবি মৃত্যুটি রহস্যজনক।

খবর পেয়ে থানার উপ-পরিদর্শক নকীব আহমেদ পান্নু মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। বুধবার (২৯ মার্চ) সকালে মৃতদেহটি মর্গে প্রেরণ করা হবে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।