ঢাকাTuesday , 28 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ৮ নেতাকর্মী গ্রেফতার


March 28, 2023 10:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিএনপি’র ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার গভীর রাতে নাশকতার পরিকল্পনার সময় বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ফকির বাড়ি হাইস্কুল মাঠ থেকে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে ৩ টি ককটেল, দা, লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মহিতুর রহমান বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে থানায় ৩৩(৩)২৩ নং মামলা রুজু করা হয়েছে।

আটককৃতরা হলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আশাশুনি সদরের মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে শরিফুল ইসলাম (টোকন) (৪০), মৃত নবাব আলী সরদার ছেলে রবিউল আওয়াল সরদার (ছোট) (৪৮), খালিদ হোসেন সরদারের ছেলে স, ম আখতারুজ্জামান (৩২), লাঙ্গলদাড়িয়া গ্রামের মৃত ওমর মল্লিক এর ছেলে আব্দুল মালেক মল্লিক (৫২), বকচর গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে আলামিন ইসলাম (৩৫), মহিষকুড় গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্যার ছেলে আক্তার হোসেন মোল্যা (৪৮), বড়দল গ্রামের মৃত আব্দুস সাত্তার সানার ছেলে লুৎফুল আলম (লতিফ) সানা (৪৩) ও গদাইপুর গ্রামের কেরামত মোল্যার ছেলে শরিফুল ইসলাম (শরীফ) (৩৮)। আটককৃত আসামীদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।