ঢাকাMonday , 27 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া থানায় নবাগত ওসি মোস্তাফিজুর রহমানের যোগদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 March 2023, 21:59

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। সোমবার সকালে তিনি কলারোয়া থানার অফিসার ইনচার্জ হিসাবে নাসির উদ্দিন মৃধার নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

এসময় সদ্য সাবেক ওসি নাসির উদ্দিন মৃধা নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
কলারোয়া থানার ফোর্সের পক্ষ থেকে কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার নবাগত ওসি মোস্তাফিজুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবাগত ওসি থানার সকল অফিসার ও ফোর্স দের সাথে কুশল বিনিময় করেন।

ওসি মোস্তাফিজ বলেন, মান্যবর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আমার প্রথম কাজ হবে কলারোয়া উপজেলা থেকে মাদক ব্যবসায়ীদের উৎখাত করা। তিনি বলেন আগে মাদক নির্মূল করব তারপরে চোরা কারবারি সহ অন্যান্য অপরাধ দমন করব ইনশাল্লাহ। তিনি কলারোয়া উপজেলার সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *