ঢাকাFriday , 24 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মাছের ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


March 24, 2023 8:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: পুলিশ একটি মাছের ঘের থেকে বেল¬াল হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর দারুল ছুন্নত আদর্শ দাখিল মাদ্রাসার সামনে আব্দুল মজিদের ঘের তেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত বেল¬াল হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর দক্ষিণ পাড়ার মৃত আব্দুস সাত্তার গাজীর ছেলে।

রমজাননগর গ্রামের কুলসুম বেগম বলেন, তার চার ছেলের মধ্যে তিন ছেলে যশোরে রিক্সা চালায় ও ইটভাটায় কাজ করে। মেঝ ছেলে বেলাল বাড়িতে থেকে দিনমজুর খাটে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বেল¬াল বাড়ি থেকে চলে যায়। শুক্রবার সকালে মোবাইল ফোনে খবর পান যে বেল¬ালের লাশ আব্দুল মজিদের ঘেরের পানির মধ্যে পড়ে আছে। তার পরনে একটি হাফ প্যান্ট ও মাথায় একটি গামছা বাঁধা ছিল।
তবে স্থানীয়রা জানান, বেল¬ালের বিরুদ্ধে রাতের আঁধারে অন্যের ঘেরে মাছ চুরির অভিযোগ দীর্ঘ দিনের। মাছ চুরি করতে যেয়ে সে ধরাও পড়েছে কয়েকবার। ধারণা করা হচ্ছে মাছ চুরি করতে যেয়ে পানিতে পড়ে যেয়ে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার উপপপরিদর্শক সেলিম রেজা বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে রমজাননগরের আব্দুল মজিদের ঘের থেকে বেল¬ালের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তার মৃতদেহের পাশে একটি লাঠি ও একটি ছোট জাল পড়েছিল।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, বেল¬ালের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বেল¬ালের মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।