ঢাকাThursday , 23 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু হাসপাতালে হাসিমুখ উপহার


March 23, 2023 10:53 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা শিশু হাসপাতালে শিশুদের জন্য উপহার সামগ্রী প্রদান করেছে হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন। হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরা উদ্যোগে ২৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় হাসপাতালে ভর্তিকৃত শিশুদের মাঝে হাসিমুখ উপহার প্রদান করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিক আহম্মেদ, সেবিকা সেলিনা পারভিন ও আয়রা খাতুন এবং হাসিমুখের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিচিত মুখ ফারুখুজ্জামান ডেভিড, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদক মোস্তাফিজুর রহমান উজ্জল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পদক রিফাত হোসেন রাসেল, আলাউদ্দিন, দৃষ্টিপাতের চিপ রিপোটার মাসুদ। হাসমিুখ সেঞ্চুরী সাতক্ষীরার পক্ষ থেকে ২৮টি শিশুর জন্য খেলনা ও ৫ প্রকারের ফল বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।