ঢাকাThursday , 23 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার গদাইপুর ইউপির দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ


March 23, 2023 10:46 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের লেখাপড়ার প্রতি আরও স্পৃহা বাড়ানোর লক্ষ্যে তাদের মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে ২০২১-২০২২ অর্থবছরে এডিপির (অর্থায়নে) প্রকল্পের আওতায় মেধাবী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সহকারী ইঞ্জিঃ আঃ আল মামুন, কফিল উদ্দীন, উন্মে হাবিবা সোহানা, শেখ ফজলুর রহমান, শেখর রায়, মাহমুদ আলম, মেহেদী হাসান নান্টুসহ অত্র এলাকার শিক্ষক, খুলনা রিপোর্টার্স ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক এম জালাল উদ্দীনসহ অভিভাবক ও ছাত্রীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।