ঢাকাWednesday , 22 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিশ্ব পানি দিবস পালন


March 22, 2023 10:55 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বিশ^ পানি দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় ব্র্যাক ওয়াশ প্রকল্পের সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়। এ লক্ষ্যে সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছে উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আশালতা খাতুনসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।