ঢাকাTuesday , 21 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 March 2023, 21:16

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকদব্র্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখা, সুন্দরবনের হরিণ নিধন ও বিষ দিয়ে মাছ শিকার বন্ধে করনীয় বিষয়সহ উপজেলার সার্বিক আইনশৃঙলা উপর আলোচনা করা হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইব্রাহিম আলী, ইউপি চেয়ারম্যান এস বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্যাহ আল মাহমুদ, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, আলহাজ্ব আঃ সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, মোড়ল আছের আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *