ঢাকাMonday , 20 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 March 2023, 21:42

নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ মার্চ মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রেস-কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা মোছা: হিরা খাতুন প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা জানান, আগামী ২২ মার্চ সাতক্ষীরা সদরের ৪৪ টি ঘরের মধ্যে ৩৯ টি সম্পন্ন হওয়া ঘর হস্তান্তর করা হবে। এ পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় ৫২৯ টি ঘর সম্পন্ন হয়েছে। সদর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিংয়ে সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে বৃদ্ধ দম্পতির

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com