ঢাকাMonday , 20 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং


March 20, 2023 10:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে কালিগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ ব্রিফিং করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন তথা ‘‘ক’’ শ্রেণির ভূমিহীন পরিবার পুনবার্সন কার্যক্রম চলমান। সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় ৪০ টি গৃহের বরাদ্দ পাওয়া যায়।

উল্লেখ্য উপজেলায় মোট ৩৭১ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে যার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ২২১ জন পরিবারকে জমি ও ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১১০ টি ঘরের কার্যক্রম চলমান যা পরবর্তীতে সম্পন্ন করে উপকারভোগীদের হস্তান্তর করা হবে। এ উপলক্ষে আগামি ২২ মার্চ সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। সকাল সাড়ে ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ঘরসমূহ উদ্বোধন করবেন।

জেলার সকল উপজেলা চত্ত¡রে উক্ত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রদর্শন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষনার সাথে সাথেই সকল উপকারভোগীদেরকে তাদের দলিলাদি সম্বলিত ফোল্ডার হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, প্রেসক্লাবের সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কার্যনির্বাহী সদস্য ফজলুল রহমান, জিএম মামুন, আবুল কালাম বিন আকবর, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।