ঢাকাSaturday , 18 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 March 2023, 21:44

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্টপোষকতায় ১৮ মার্চ ২০২৩ সাতক্ষীরা স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর খেলা কারিমা মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ২৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩রান করে। দলের অর্ক ২৬ রান করে।

প্রতিপক্ষের আবু জিসান ৫টি ও নোমান ৪টি উইকেট লাভ করে। জবাবে কারিমা মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করে। প্রতিপক্ষের সাকিব ৫টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয় ১০ রানে জয়লাভ করে। আজ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বনাম সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *