ঢাকাFriday , 17 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হাজার হাজার মুসুল্লীদের পবিত্র জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে মোসলেমা জামে মসজিদের উদ্বোধন


March 17, 2023 10:50 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার সুলতানপুরে হাজার হাজার মুসুল্লীদের পবিত্র জুমআ নামাজ আদায়ের মধ্য দিয়ে নব-নির্মিত মোসলেমা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত মোসলেমা জামে মসজিদের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। উল্লেখ্য যে, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের পরিবারের সার্বিক সহযোগিতায় তাদের মায়ের নামানুসারে মোসলেমা জামে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, হাফেজ, মাওলানাসহ ধর্মপ্রাণ মুসলমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।