ঢাকাThursday , 16 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু


March 16, 2023 9:56 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বোরো ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে পাতা বিশেষ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম গাজী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে। নিহত কৃষক নজরুল ইসলাম গাজী উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের ফুলতলা এলাকার বাসিন্দা ইয়াকুব গাজীর ছেলে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত বোরো ধানক্ষেতে ইঁদুর মারার বিশেষ বৈদ্যুতিক ফাঁদে আটকেপড়া ইঁদুর ছাড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নামের ওই কৃষকের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, এব্যাপারে ওই কৃষকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।