ঢাকাThursday , 16 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 March 2023, 22:11

কলারোয়া প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরদেরকে নিয়ে চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশত্ববোধক গান ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন কলারোয়ার আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে যথাক্রমে ক, খ ও গ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশত্ববোধক গান ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হারুন-অর-রশীদ, মনি শংকর, আশিক হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশীদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *