ঢাকাWednesday , 15 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্ণাঢ্য আয়োজনে শেষ হল কেঁড়াগাছি পঞ্চম দোল উৎসব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 March 2023, 22:06

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি শ্রীশ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটায় আশ্রমে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা উপলক্ষে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান লক্ষদিক ভক্তের সমাগমে শেষ হলো পঞ্চম দোল উৎসব। কার্ত্তিক চন্দ্র মিত্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় চার দিনের অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের মাননীয় সাংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব দিলীপ কুমার ঘোষ, তেত্রিশ বর্ডার-গার্ড বাংলাদেশ ব্যাটেলিয়ানের সাতক্ষষীরা অপারেশন অফিসার মাসুদ রানা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, ডাঃ সুব্রত ঘোষ, এস এম আলতাফ হোসেন লাল্টু, বিশ্বাজিৎ সাধু, সুভাষ চন্দ্র ঘোষ, বিশ্বনাথ ঘোষ, স্বপন কুমার শীল, সিদ্ধেশ্বর চক্রবর্তী, তপন কুমার বিশ্বাস।

এছাড়া বিভিন্ন রাজনীতিক ও সুশীল সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবছর দেশ-বিদেশের লক্ষদিক ভক্ত সমাগম হয়। এবছর ভক্ত সমাগম আরো বেশী হয়েছে বলে আশা করছে আশ্রম পরিচালনা পরিষদ। সাধারণ সম্পাদক সন্দীপ রায় বলেন, আশ্রমে আসা ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে ৪ বিঘা জমির উপরে প্যান্ডেল তৈরি করা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত খাওয়া, বিশুদ্ধ পানীয়জল ও প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা ছিলো। আশ্রমে সভাপতি কার্ত্তিক চন্দ্র মিত্রের বলেন, তালা-কলারোয়া মাননীয় সংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক ৩৩ বর্ডার গার্ড সাতক্ষীরা, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলারোয়া থানার অফিসার ইনচার্জ, সকল রাজনৈতিক ও ধর্মীয সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের ধন্যবাদ জ্ঞাপন করেন, ভক্তগণের উদ্দেশ্যে বলেন তাদের সুনজর ও অনুদানের জন্য আশ্রম আজ এই পর্যায়ে এসেছে, এই আশ্রমকে আন্তর্জাতিক মানের করার জন্য সকলের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার আহŸান জানান। চার দিনের অনুষ্ঠানে আশ্রমে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল পুলিশ, গোয়েন্দা শাখা, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম দোল উৎসব অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *