ঢাকাWednesday , 15 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় এলইডি লাইট ও শব্দ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 March 2023, 21:49

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় হাইড্রোলিক হর্ন, এলইডি লাইট ও মহাসড়কে চলাচলকারী অবৈধ যান এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে যানবাহনে অবৈধ এলইডি লাইট লাগানোর কারনে ৩জনকে জরিমানা ও ১০টি ট্রাকে অবৈধ ভাবে লাগানোর হাইড্রোলিক হর্ন খুলে নেওয়া হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, সড়ক পরিবহনে যত্রতত্র ব্যবহার হচ্ছে অবৈধ এলইডি হেডলাইট ও নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন। মানুষের শ্রবণ শক্তির মারাত্মক ক্ষতিকারক নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ এবং চোখের রেটিনার জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *